1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 1:25 pm

লেলিনের বার্তা: নীলফামারীর উন্নয়নে বিকল্প নেই ধানের শীষ

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026
  • 95 Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও নীলফামারী উন্নয়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী আহসান হাবিব লেলিন। সোমবার (২৬ জানুয়ারি) নীলফামারীর পঞ্চপুকুর শাহাপাড়ায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এই উঠান বৈঠক ‘নীলফামারী উন্নয়ন মঞ্চ’-এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লেলিন বলেন, “নীলফামারীর উন্নয়ন করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। এই জেলার মানুষের অধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, নীলফামারীর মানুষ যাতে উন্নয়নের সুফল পায় এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আসে, সেজন্য একজোট হয়ে কাজ করা অত্যন্ত জরুরি।

বৈঠকের সভাপতিত্ব করেন পঞ্চপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান শাহ। বিশেষ অতিথি ছিলেন পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আখতারুজ্জামান জুয়েল। এছাড়া বক্তব্য দেন আফজাল হোসেন শাহ এবং ইঞ্জিনিয়ার এনামুল হক। স্থানীয় পর্যায়ে পঞ্চপুকুর বিএনপির সভাপতি আবুল হোসেন উপস্থিত ছিলেন।

পঞ্চপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠক আয়োজন করা হয় ধানতলা, তাঁতীপাড়া, শাহী বাড়ি, দু.পা.প্রা. রামগঞ্জ, মৎস বাজার, ফকিরের ডাঙ্গা, পঞ্চপুকুর বাজার ও টেক্সটাইল বাজারে। বৈঠকগুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নীলফামারী সদর উপজেলা জাসাসের সভাপতি আরঙ্গজেব সুজন।

বৈঠকগুলোতে নীলফামারী উন্নয়ন মঞ্চের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা একজোট হয়ে নীলফামারীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা মনে করান, উন্নয়ন কার্যক্রমে সবাই যদি ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে, তাহলে নীলফামারীকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।

সর্বশেষ, লেলিন বলেন, “এই জেলার মানুষের আশা ও অধিকার রক্ষা করতে এবং নীলফামারীর সমৃদ্ধি নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকই একমাত্র পথ। এজন্য সবাইকে এই প্রতীকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করার জন্য এগিয়ে আসতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV