আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার,
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন-
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকার।
অন্যদিকে যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ বলে চূড়ান্ত করা হয়েছে তারা হলেন-
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ আলী।
এ নিয়ে নীলফামারী-৩ আসনে নির্বাচনী মাঠে এখন দুইজন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
Leave a Reply