1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 12:41 pm

জলঢাকায় আয়োজিত হলো এক জমকালো আবৃত্তি সন্ধ্যা!

Reporter Name
  • Update Time : Monday, November 3, 2025
  • 120 Time View

নিজস্ব প্রতিনিধি 

বর্ণের শব্দবোমা সাহিত্য সংসদ এর আয়োজনে আজ সোমবার(৩ নভেম্বর ২০২৫) বিকেল হতে শুরু হয় এই ব্যতিক্রমধর্মী একক আবৃত্তি সন্ধ্যাটি। উক্ত আবৃত্তি সন্ধ্যার মুল আকর্ষণ ছিল চার গুণী আবৃত্তি শিল্পী! মোঃ সিরাজুল ইসলাম, মুন্সি সাদিক সালেহ, ফাহমিদা ইসলাম ও সুজাউল আজাদ আবির এই চার গুণী আবৃত্তি শিল্পীর ঠোঁটের স্পন্দনে শব্দের বোমা ফাঁটতে থাকে রাত ১০টা অবধি।
মনোরম ও মুগ্ধতা ছড়ানো এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার গুণী লেখক, কবি, কথাসাহিত্যিক, গীতিকার ও গবেষকবৃন্দ। সাহিত্যের টানে শব্দের মুগ্ধতা ছড়ানোর এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে দিনটি হয়ে উঠেছিল কবিতাময়। শিল্পীদের আবেগ, ব্যাথা, উচ্ছাস ও ভালবাসায় ভরা কন্ঠে সাহিত্যপ্রেমীরা নিরবচ্ছিন্ন ভাবে উপভোগ করেছেন পুরো মুহুর্ত।

উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন: বীর মুক্তিযুদ্ধা মোঃ আব্দুল গাফফার, শিক্ষাবীদ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা প্রিন্সিপাল আব্দুস সালাম ও কবি, সাহিত্যিক ও গীতিকার মোঃ শফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কবি, সাহিত্যিক, ছড়াকার ও বর্ণের শব্দবোমা সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা এস কে মহসীন আলী। পৃষ্ঠপোষকতায় ছিলেন কবি, সাহিত্যিক গীতিকার ও সাংবাদিক প্রভাষক মোঃ বজলুর রশিদ সেই সাথে কবি, গীতিকার ও সাহিত্যিক সহ. অধ্যাপক মোঃ জিয়াউর রহমান লিংকন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV