1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 11:57 am

তরুণরাই পারবে সমাজকে বদলে দিতে, তরুণরাই হোক মানবিক সমাজ বিনির্মাণের সহায়ক”

Reporter Name
  • Update Time : Friday, September 5, 2025
  • 74 Time View

তিস্তা টিভি ডেক্স,,,

সামাজিক স্বেচ্ছাসেবী প্লাটফর্ম এর পক্ষ থেকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন বাসীর জন্য “জনস্বার্থে এম্বুলেন্স সেবা” একটি গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, যা বিশেষ করে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য হবে।
এ বিষয়ে গোলমুন্ডার কৃতি সন্তান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সহকারি সেক্রেটারি মোহাম্মদ মুজাহিদ আল মাসুম এর সাথে কথা হলে তিনি বলেন

গোলমুন্ডা ইউনিয়ন, জলঢাকা উপজেলার একটি তিস্তা সংলগ্ন প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চল অবকাঠামো, রাস্তাঘাট, স্বাস্থ্যব্যবস্থা সবদিক থেকে পিছিয়ে। আমাদের অনেক মানুষ বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সময়মতো হাসপাত-ালে পৌঁছাতে না পারার কারণে (বিশেষত, দুর্ঘটনা, গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের) প্রায়ই জানমালের ক্ষতির সম্মুখীন হতে হয়। এমনকি অনেক সময় প্রাণও হারান।

এই প্রেক্ষাপটে তরুণ ও যুবসমাজ এই ইউনিয়নের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য একটি সুলভ ও দ্রুতগামী এম্বুলেন্স সেবা চালু করার এই মহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। যা ২৪ ঘণ্টা সবার জন্য উন্মুক্ত থাকবে। এই সেবাটি সম্পূর্ণভাবে মানবিক, অলাভজনক ও অরাজনৈতিক এবং এটি জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।

এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে আপনার সুপরামর্শ ও সহানুভূতিশীল সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনি চাইলেই এই উদ্যোগে আর্থিক সহায়তা, এম্বুলেন্স সরবরাহ, কিংবা প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে এ কাজের অংশ হতে পারেন।

আমাদের বিশ্বাস, আপনার আন্তরিক সহানুভূতি ও সহায়তায় এই প্রজেক্টটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। আমাদের লক্ষ্য কেবল একটি এম্বুলেন্স নয়, বরং একটি মানবিক উদ্যোগ গড়ে তোলা- যার দ্বারা অনেক জীবন রক্ষা পাবে।

আহবানে-
স্বেচ্ছাসেবী প্লাটফর্ম-গোলমুন্ডা
জলঢাকা, নীলফামারী।
যোগাযোগ: ০১৭৭৪২৭৯৯১২,
০১৭৭৬৮৬৮০৫৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV