জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আন্তঃ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন ।
বুধবার দুপুরে উপজেলা গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দীঘির পাড় বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে
আয়োজিত বিদ্যালয়ের আন্তঃ বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শালনগ্রাম ফাজিল মাদরাসার প্রভাষক আবু জাফর মোঃ ছালেক,
বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেলিম ইসলাম, শিক্ষক প্রতিনিধি আসলাম লাকী, শিক্ষক রউফুল আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করে
বলেন জ্ঞ্যান-অর্জন করতে হলে লেখাপড়ার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার কোন বিকল্প নাই। তাই শিক্ষার্থীদের শ্রেনীর পাঠদানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞ্যান-অর্জন করার আহবান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
উক্ত আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্দ্যোগ নয়,স্থানীয় উদ্দ্যোগ আবশ্যক।
এ বিষয়ের পক্ষে ছিল, ৮ম শ্রেনী, বিপক্ষে ছিলেন ৯ম শ্রেনী।
পরে অতিথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply