1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 11:19 am

নীলফামারীর জেলা প্রশাসক,পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : Thursday, July 24, 2025
  • 93 Time View

স্টাফ রিপোর্টার,

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষিকা বিমান দূর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে ২০ জন ছাত্রের প্রানের বিনিময়ে নিজের জীবন বিসর্জন দেওয়া নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলাগাড়ীর চৌধুরী পরিবারের মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিন চৌধুরীর কবর জেয়ারত ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেন নীলফামারীর জেলা প্রশাসাক নায়িরুজ্জামান।
বুধবার সকালে তিনি বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে পারিবারিক কবরস্থানে বাবা মা র কবরের পাশে চির শায়িত মাহরিন এর প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সহ পরিবারের সদস্যবৃন্দ।
পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV