1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 10:53 am

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার উপদেষ্টার সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় 

Reporter Name
  • Update Time : Saturday, April 6, 2024
  • 77 Time View
নীলফামারী প্রতিনিধিঃ
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার উপদেষ্টা প্রকৌশলী এস.এম সফিকুল আলম (ডাবলু) এর সাথে নাসিব নীলফামারী জেলার পরিচালনা পর্ষদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।
৫ই এপ্রিল ২০২৪ সকাল ১০টার সময় নীলফামারীর মাদার মোড়ে অফিসে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার উপদেষ্টা প্রকৌশলী এস.এম সফিকুল আলম (ডাবলু) এর সাথে নাসিব নীলফামারী জেলার পরিচালনা পর্ষদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন, পরিচালক ফরিদা খানম, সেলিনা চৌধুরী, মো: কামাল, এমি বনলতা, বৈশাখী, সত্য চন্দ্র রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন বলেন, আমরা এমন একজন যোগ্য, উদ্যোক্তা বান্ধব ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে পেয়েছি যার মাধ্যমে নাসিবের কার্যক্রম আরা গতিশীল হবে। নাসিব নীলফামারী পরিবার গর্বিত।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার উপদেষ্টা প্রকৌশলী এস.এম সফিকুল আলম (ডাবলু) বলেন, নাসিব নীলফামারী জেলার শিল্পায়নে ক্ষুদ্র, কুটির, হস্ত ও মাঝারি শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সাংগঠনিক দক্ষতায় এসএমই উদ্যোক্তাদের কল্যাণে উদ্যোক্তা ভিত্তিক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা সম্মেলন, স্থানীয় ও জাতীয় উদ্যোক্তা ভিত্তিক মেলার অংশগ্রহণের সুযোগ, বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরী, উদ্যোক্তাদের উন্নয়ণ ও সম্প্রসারণের ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছে। নাসিব নীলফামারী জেলার শিল্পায়ন প্রসার এবং ক্ষুদ্র, কুটির, হস্ত ও মাঝারি শিল্পের উন্নয়নে পাশে ছিলাম এবং থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV