বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার থানায় নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।
সোমবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার থানায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মোঃ হুমায়ুন কবির রাকিব, উপজেলা শাখার সদস্য মোঃ তানবির ইসলাম তন্ময়, মোঃ শরীফ আলী সাজু, তাজিমুল ইসলাম শিমু, সজিব চৌধুরী, সাদেকুর রহমান সুজন, সাদাত সুপ্ত প্রমুখ।
মতবিনিময়কালে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক-জঙ্গিবাদ সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে মুক্তিযোদ্ধা সন্তানদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply