মোঃ শাহজাহান কবির লেলিন, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারী জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন আর নেই। রবিবার (৪জুন)সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শনিবার (৪জুন) দুপুর ২টা ৩০ মিনিটে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিল (৮০) বছর।মরহুমের বাড়ী গোলমুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চারআনি গ্রামে।
দেশ মাতৃকার স্বাধীনতার মুক্তি সংগ্রামের এই অকুতোভয় বীর সেনানীর শেষ শ্রদ্ধা জানাতে (গার্ড অব অনার) প্রদান করেন উপজেলা প্রশাসন।প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম,থানা তদন্ত ওসি বিশ্বদেব রায়, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আমিনুর রহমান,মুক্তিযোদ্ধা মহসিন আলী, সিরাজুল ইসলাম, মজিবর রহমান, গোলমুন্ডা ইউপি চেয়ারম্যান মিজানূর রহমান, গোলমুন্ডা সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন আব্দুর রউফ মেম্বার সহ স্হানীয় ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মরহুম তিস্তা টিভির চেয়ারম্যান ও মিডিয়া ব্যাক্তিত্ব এমদাদুল হক এর পিতা।মৃত্যুকালে তিনি ৫ছেলে ২মেয়ে, নাতি -নাতনি সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত করে বিভিন সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠন ’বন্ধন’ এর পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
Leave a Reply