1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 6:42 am

ডিমলায় অপরাধ দমনে পুলিশের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Tuesday, May 23, 2023
  • 119 Time View

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা থানার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় বাস্তবায়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, চোরাচালান ও মাদক বন্ধের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২-মে) সন্ধ্যায় থানা পুলিশের আয়োজনে ডিমলা বিজয় চত্ত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় বাস্তবায়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, চোরাচালান ও মাদক বন্ধের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অনুষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় বাস্তবায়নে সন্ত্রাস, জঙ্গিবাদ চোরাচালান ও মাদক বন্ধের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন এবং তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে আছে, যেকোন প্রয়োজনে পুলিশ সর্বোচ্চ সেবা প্রদান করবে মর্মে আশ্বাস প্রদান করেন।

ডিমলা থানার (ওসি-তদন্ত) আব্দুর রহিম এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ্, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।

এছাড়াও আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান এ,এইচ,এম ফিরোজ সরকার, সদস্য সচিব বাবু উত্তর কুমার রায়।

আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধাগণ, সাধারণ জনগণ, সুধী জন, শিক্ষক-শিক্ষিকা, ইমাম, পুরোহিত, স্কাউটস দল, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগে, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্য লীগ, ছাত্রলীগসহ উপজেলার ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সদস্য-সদস্যা, আনসার ও ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ, ডিমলা থানার সকল পুলিশ সদস্য বৃন্দ।

অনুষ্টানের পূর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, ডিমলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ তার টিম।

তার আগে নীলফামারী পুলিশ সুপার সহ অতিথি বৃন্দ বিজয় চত্ত্বরের সকল শহীদদের উদ্দেশ্যে শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল, ও স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV