রতন সরকার, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় অগ্নি নির্বাপন বিষয়ে জলঢাকা উপজেলার ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সাভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা নেসকো ইঞ্জিনিয়ার স্পন্দন বসাক,
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক,গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমাম,ব্যবসায়ী নেতা সিদ্দিক হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক লিটন কর্মকার ও স্থানীয় ব্যবসায়ীগনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply