1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 12:48 am

নীলফামারীতে উদ্যোক্তা মেলায় পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র পেলেন আব্দুল মোমিন

Reporter Name
  • Update Time : Wednesday, February 15, 2023
  • 180 Time View

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ১০ দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলায় সমাপনী দিনে প্রচার, প্রসার ও বিপননের জন্য ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন দ্বীপ্তমান গ্রুপের উদ্যোক্তা এবং দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন।

১০ই ফেব্রুয়ারী বিকালে নীলফামারী বড়মাঠে বিসিক উদ্যোক্তা মেলায় শ্রেষ্ঠ স্টল ও উদ্যোক্তা হিসাবে পুরস্কার পেয়েছেন দ্বীপ্তমান গ্রুপের উদ্যোক্তা আব্দুল মোমিন। দ্বীপ্তমান গ্রুপের পন্যের গুনগুন মান, প্রচার, প্রসার এবং বিপণনের স্বীকৃতি স্বরুপ এ পুরুষ্কার ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। দ্বীপ্তমান গ্রুপের উদ্যোক্তা আব্দুল মোমিন বর্তমানে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি হিসাবে দ্বায়িত্বরত রয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্হানীয় সরকারের উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান উপসচিব, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, জেলা বিসিকের উপব্যবস্থাপক হুসনে আরা খাতুন , নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম (ডাবলু), জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার মোঃ মশিউর রহমান, কাজী আমানুজ্জামান প্রমুখ সহ উদ্যোক্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV