1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 30, 2026, 11:30 am

জলঢাকায় কিশোরীর আত্মহত্যা, নেপথ্যে প্রেমঘটিত বিরোধ

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 3 Time View

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় প্রেমঘটিত বিষয়ের জেরে মিষ্টি রানী দাস (১৭) নামে এক স্কুলছাত্রী কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘুঘুমারী গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহত মিষ্টি রানী দাস ওই গ্রামের ননী গোপাল ও মায়মুনী রানী দাসের মেয়ে। সে স্থানীয় ঘুঘুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আলমগীর হোসেন রিয়াজের (১৮) সঙ্গে মিষ্টি রানীর প্রেমের সম্পর্ক ছিল। আলমগীর পার্শ্ববর্তী মীরগঞ্জ ইউনিয়নের কুটিপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গত ২৮ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে তারা দুজনে গোপনে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই ঘটনার জের ধরে মানসিকভাবে ভেঙে পড়ে কিশোরী মিষ্টি রানী। বৃহস্পতিবার মধ্যরাতে পরিবারের সদস্যদের অগোচরে সে ঘাসমারা (গ্যাস ট্যাবলেট জাতীয়) কীটনাশক পান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রক্ষায় চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সে মারা যায়।

​ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছেন।

​পুলিশ জানিয়েছে, এটি প্রেমঘটিত বিরোধের জের নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পরই সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV