আদুরী আক্তার নিজস্ব প্রতিবেদক, জলঢাকা:
ভোক্তা অধিকার সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)-এর জলঢাকা উপজেলা শাখার নবগঠিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যগণ আনুষ্ঠানিকভাবে একে অপরের সাথে পরিচিত হন এবং আগামী দিনে ভোক্তাদের অধিকার রক্ষায় কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়, তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সম্মানিত সভাপতি মো: এমদাদুল হক। এছাড়া সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হারুন আর রশিদ জোয়ারদ্দার, ফারুক হোসেন, রুহুল আজাদ, খুরশীদ আলম এবং মো: ওবায়দুল্লাহ মুছাব্বিহান।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বজলুর রশিদ লিপু, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আদুরী আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান, প্রচার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান সাজু এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিরঞ্জন রায়।
এছাড়াও উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ওমর ফারুক, জয়নাল আবেদিন দয়াল, একরামুল হক, মোনাব্বেরুল ইসলাম মনা, আসাদুজ্জামান, মোঃ শাহাদাত হোসাইন ও মোসলেম উদ্দিন।
সভায় বক্তারা বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং সাধারণ মানুষের ভোক্তা অধিকার নিশ্চিত করতে ক্যাব জলঢাকা শাখা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আগামীতে প্রশাসনিক তদারকি ও বাজার মনিটরিংয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
Leave a Reply